স্থগিত ৪ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা ২১ আগস্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-১৬ ১২:৩৫:২০


পুঁজিবাজারে তালিকাভুক্ত ৪ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ফান্ডগুলোর ট্রাস্টি সভা আগামী ২১ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ও পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

এর আগে গত রোববার (১৩,আগস্ট) ফান্ডগুলোর ট্রাস্টি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে ফান্ডগুলোর ট্রাস্টি সভা স্থগিত করেছিল।

সভায় ফান্ডগুলোর ৩০ জুন,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস