ফারইস্ট ফাইন্যান্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২০ ১২:২৩:৫৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩৬ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জুনুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ টাকা ৮৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ২৬ পয়সা।

৩১ মার্চ ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ঋণাত্বক ৩৬ টাকা ২৭ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস