ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে জেনেক্স, নাভানা ফার্মা ও আরামিট লিমিটেড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২০ ১২:৩৩:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির পর্ষদ ‘‌উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলো হলো তথ্যপ্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওষুধ ও রসায়ন খাতের নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বিবিধ খাতের আরামিট লিমিটেড।

‘‌উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে জেনেক্স ইনফোসিস ১২ কোটি ৫০ লাখ টাকা, নাভানা ফার্মাসিউটিক্যালস ৭ কোটি ৫০ লাখ টাকা ও আরামিট লিমিটেড ৬ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের যথাক্রমে ১০ শতাংশ, ৬ শতাংশ ও ৫ শতাংশের মালিকানায় থাকবে কোম্পানি তিনটি। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিগুলো। তবে প্রস্তাবিত ব্যাংকটি স্থাপনে এ তিন কোম্পানির সঙ্গে কনসোর্টিয়াম বা জোটের অন্য সদস্য কারা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস