ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে হা-ওয়েল টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২১ ১০:১৬:১৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইল ডিজিটাল ব্যাংকের জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ড ওই কনসোর্টিয়ামে যোগ দেওয়া ও প্রস্তাবিত ব্যাংকে স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি।’ ব্যাংকটির পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। হা-ওয়েল টেক্সটাইল কোম্পানির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস