লেনদেনের শীর্ষে ফু- ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-০৮-২১ ১৫:২০:৫০


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু- ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৯ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার টাকার।

২১ কোটি ৪৩ লাখ ৭২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অ্যামারেল্ড অয়েল, লাফার্জহোলসিম বাংলাদেশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, মেঘনা লাইফইন্স্যুরেন্স, খান ব্রাদার্স এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস