ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে কুইনসাউথ টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২২ ১০:৪৬:১১


পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কুইনসাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ অর্থাৎ ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ‘ওপেন ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমতি সাপেক্ষে কোম্পানিটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস