এক্সিম ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৩ ১০:৩২:৩১


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ ( এক্সিম) ব্যাংকের ১ উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির উদ্যোক্তা জুবায়ের কবির তার কাছে থাকা এক্সিম ব্যাংকের ৭০ লাখ ৩২ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে সাড়ে ৭ লাখ শেয়ার বর্তমান বাজার দরে বিক্রি করবেন।

ডিএসইর পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেটে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তিনি উল্লেখিত শেয়ার বিক্রি করবেন।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস