১ ঘণ্টায় লেনদেন ১১৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৩ ১১:০৫:১২


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক কমলেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫ টির, দর কমেছে ৯৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৩ লাখ ৬১ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬ টির, দর কমেছে ১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৫৬ লাখ ২৪ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস