লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৩ ১৫:২৭:৩১
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৩২ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫২ লাখ ৩৩ হাজার টাকার।
১৮ কোটি ৩০ লাখ ২৩ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সি পার্ল হোটেল লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, অ্যামারেল্ড অয়েল, আলিফ ইন্ডাস্ট্রিজ, জেমিনি সি ফুড, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং আরডি ফুড লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













