ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে ইসলামী ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৪ ১০:২৯:১৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ডিজিটাল ব্যাংকে  বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কয়েকটি কোম্পানি মিলে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এই ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধন থাকবে ১২৫ কোটি টাকা। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির পরিশোধিত মূলধনের ১০ শতাংশ তথা ১২ কোটি ৫০ লাখ টাকা যোগান দেবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস