ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৪ ১৩:৪৫:৫২
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জানা গেছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ বলেছে, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
এদিকে, সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে আইন প্রয়োগকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














