ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৪ ১৬:০৬:২১


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬১টি কোম্পানির মোট ৫১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সি পার্ল হোটেলের ১৭ কোটি ৫৯ লাখ ৯৭ হাজার, দ্বিতীয় স্থানে সোনালী পেপারের ৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ও তৃতীয় স্থানে গ্রামীণফোনের ৫ কোটি ৫৩ লাখ ১ হাজার এবং টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মার্কেন্টাইল ব্যাংকের ২ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার, ডিবিএইচ ফাইন্যান্সের ১ কোটি ৮৯ লাখ ৭ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার, সোনালী লাইফের ১ কোটি ৬৪ লাখ, লিন্ডে বিডির ১ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার এবং সালভো কেমিক্যালের ১ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস