দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৭ ১৫:৩৭:০৫


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৭৬৩ বারে ১৩ লাখ ৫৬ হাজার ৩৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং ফুড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ । কোম্পানিটি ৬ হাজার ৬৬৮ বারে ৯১ লাখ ৬৬ হাজার ৪০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৮৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী পেপারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৯৭৪ বারে ২ লাখ ৩২ হাজার ৩১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৭.৩৪ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৯১ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৫.৮৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫.৩৮ শতাংশ, এডিএন টেলিকমের ৫.০৯ শতাংশ,  ইন্ট্রাকোর ৫.০২ শতাংশ এবং নাভানা ফার্মার ৪.৯৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস