জমি বিক্রি করবে ইষ্টার্ণ ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৮ ১০:১৬:৪১
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড জমি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও পূর্বাচলে এ জমি অবস্থিত। বর্তমান বাজার দরে এই জমি বিক্রি করা হবে। গাজীপুরের পূর্বাচলে অবস্থিত ইষ্টার্ণ ব্যাংকের জমির আয়তন ৮৫.১৫ কাঠা। অন্যদিকে বসুন্ধরার জমিটি ৫ কাঠা আয়তনের। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে জমি বিক্রির সিদ্ধান্ত কার্যকর হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














