৩ কোম্পানির সাথে একত্রিত হবে ইন্ট্রাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৮ ১১:১৪:৪৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের পরিচালনা পর্ষদ তিন কোম্পানির সাথে একত্রিকরণের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এম. হায়ে অ্যান্ড কোম্পানি সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সাথে ইন্ট্রাকো রিফুয়েলিং একত্রিকরণের সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ব্যাংক এবং অন্যান্য ঋণদাতা, একত্রিকরণের সিদ্ধান্ত তিন কোম্পানির সাধারণ সভায় অনুমোদন এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কোম্পানিগুলোর সাথে একত্রিকরণ হবে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস