দর বৃদ্ধির শীর্ষে ইন্ট্রাকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৮ ১৫:২৬:২৩


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৭৬ বারে ৪৪ লাখ ৮৭ হাজার ৩১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২৫ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৪২ শতাংশ । কোম্পানিটি ৩ হাজার ২৯৪ বারে ৩ লাখ ২ হাজার ৩২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৩৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ । কোম্পানিটি ২ হাজার ৭৩৫ বারে ৪১ লাখ ৭৩ হাজার ২০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৯২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- পেপার প্রসেসিংয়ের ৪.০২ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৯৬ শতাংশ, জেমিনি সি ফুডের ৩.৭৬ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৩.৫৭ শতাংশ, সোনালী পেপারের ৩.০১ শতাংশ, সি পার্ল হোটেলের ২.৯৯ শতাংশ এবং বিডিকম অনলাইনের ২.৮৪ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস