কারাদণ্ড বাতিল চেয়ে ইমরানের আবেদন, রায় দুপুরে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-২৯ ১২:৩৬:১২
তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। ইমরানের আইনজীবী সেই কারাদণ্ড বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। সেই আবেদনের ব্যাপারে হাইকোর্ট মঙ্গলবার রায় দেবেন। পাক সংবাদমাধ্যম দ্য ডন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার মালপত্র নিয়ে দুর্নীতি করার অভিযোগে ইমরানের বিরুদ্ধে মামলা করে দেশটির নির্বাচন কমিশন। সেই মামলার প্রেক্ষিতে গত ৫ আগস্ট তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। এরপর ওইদিনই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














