দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-৩০ ১৫:৩৮:৪৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫  শতাংশ। কোম্পানিটি ৭২৭ বারে ৪ লাখ ৫৬ হাজার ১২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৬২ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪০ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৫১৬ বারে ৩২ লাখ ৭১ হাজার ৬৮৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৬৮৩ বারে ১৫ লাখ ৫৫ হাজার ৭৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭০ কোটি  টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খান ব্রাদার্সের ৬.৪৮ শতাংশ, অলিম্পিক এ্যাক্সেসরিজের ৬.১৯ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৫.৫২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৫.৩৮ শতাংশ, ওয়াইম্যাক্সের ৪.৭৬ শতাংশ, সি পার্ল হোটেলের ৪.২২ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যারের ৪.১৭ শতাংশ শেয়ারদর বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস