ওয়ালটনের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রির ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-৩১ ১৩:৩৭:০৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটনের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, উদ্যোক্তা পরিচালক এস. এম. আশরাফুল আলমের কাছে কোম্পানিটির ৬ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৬৪৩টি শেয়ার রয়েছে। এখান থেকে তিনি ২৫ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা পরিচালক।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস