লেনদেনের শীর্ষে ফু-ওয়াং ফুড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৮-৩১ ১৫:১৪:৫৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৭ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ১৬ লাখ ৩৭ হাজার টাকার।

২০ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অ্যামারেল্ড অয়েল, সোনালী পেপার, সি পার্ল হোটেল, আরডি ফুড, খান ব্রাদার্স, জেমিনি সি ফুড এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস