দর বৃদ্ধির কারণ জানে না ড্যাফোডিল কম্পিউটার্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০৪ ১১:০৪:১৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) জানিয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ৩১ আগস্ট সিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














