ব্লক মার্কেটে লেনদেন ৯২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-০৭ ১৬:১৭:১৮


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩টি কোম্পানির মোট ৯২ কোটি ০৪ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি বেক্সিমকো সুকুকের মোট লেনদেন হয়েছে ৪৯ কোটি ৯৮ লাখ টাকার। দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার সিমটেক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সী পার্লে ৩ কোটি ৪১ লাখ ০৬ হাজার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ০২ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৩ লাখ এবং যমুনা অয়েলের ২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস