দুলামিয়ার কারখানা বন্ধ থাকায় পরিদর্শন করতে পারেনি ডিএসই
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-০৯-২৬ ১২:০৭:১২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিদর্শক দল। তবে কারখানাটি কন্ধ থাকায় ডিএসই’র পরিদর্শক দল ভেতরে ঢুকতে পারেনি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুলামিয়া কটনের বর্তমান পরিস্থিতি জানার জন্য ডিএসইর পরিদর্শক দল কারখানা পরিদর্শনে যায়। কারখানা পুরোপুরি বন্ধ এবং সিল করা থাকায় পরিদর্শক দল ভেতরে যেতে পারেনি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














