৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৩-১০-০১ ১১:২৯:৪৫
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার অনুমোদন পেয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বন্ড ছেড়ে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডাচ-বাংলা ব্যাংকের আলোচিত বন্ড ইস্যু করার প্রস্তাব অনুমোদন করেছে।
মেয়াদ শেষে বন্ডটির সম্পূর্ণ অবসায়ন হবে। বন্ডটি হবে নন-কনভার্টেবল। অর্থাৎ এই বন্ডের কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ১ লাখ টাকা ফেসভ্যালুতে এই বন্ড বরাদ্দ করা হবে।
বন্ডটির মাধ্যমে সংগৃহীত অর্থ দ্বারা ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














