দর পতনের শীর্ষে প্যাসিফিক ডেনিমস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৩-১১-৩০ ১৫:৫৬:১৫
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৭৫৯ বারে ৯৮ লাখ ৮০ হাজার ৬৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ কোটি ২ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাইয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৬৬৩ বারে ৪৬ লাখ ৫১ হাজার ৩৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬০১ বারে ৬ লাখ ৫৮ হাজার ১৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইভেন্স টেক্সটাইলের ৫.৭৬ শতাংশ, এমবি ফার্মার ৫.৩৭ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.২৩ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৪.৯৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৭০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.১৬ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৩.৬৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













