মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ২২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-০৫ ১১:০৩:৪৪
রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ তথ্য জানায় ডিএমপির মিডিয়া বিভাগ।
ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২১৮৫ পিস ইয়াবা, ১ লিটার বিদেশি মদ, ৭২ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ৫০ বোতল ফেন্সিডিল, ১৫৪ কেজি গাঁজা ও ৩০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা রুজু হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













