নুরকে তলব করল হাইকোর্ট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-১২-১৭ ২০:১৩:৫৭
বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি নুরুল হক নুরকে তলব করেছেন হাইকোর্ট।
রোববার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।
এ বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
এর আগে, গত ৭ ডিসেম্বর অবরোধের সমর্থনে রাজধানীতে এক সমাবেশে বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছিলেন ডাকসুর সাবেক এই ভিপি।
নুরের দেওয়া ওই বক্তব্য নিয়ে ৭ ডিসেম্বর একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আদালতে আজ রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা প্রতিবেদনটি আদালতের নজরে আনেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













