সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রূপালী ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৪-০১-০৬ ১২:২৮:২৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রূপালী ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ১৭ দশমিক ২৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৯৫ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৭৬ লাখ ২০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৮.১২ শতাংশ, ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৮.০২ শতাংশ, ইয়াকিন পলিমারের ৭.৮৯ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭.৭১ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭.২২ শতাংশ, আইএফএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ৭.১৪ শতাংশ এবং কেএন্ডকিউ’র ৫.১৪ শতাংশ।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













