বছরের প্রথম সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ২৩০ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-০৬ ১২:৫৬:১৮


বিদায়ী সপ্তাহে সূচকের পতনে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে ২০০ কোটি  টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২৩০ কোটি টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতেএক হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ১৬ কোটি ৪৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪১৯ কোটি ১৯ লাখ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক .৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ২ হাজার ৯৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭২ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০১ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস