১ ঘণ্টায় লেনদেন ১৩০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-১০ ১১:১২:০২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক .৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ২৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, দর কমেছে ৩২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১২৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৩০ কোটি ৮৪ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩১ টির, দর কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস