লেনদেনের শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-১০ ১৫:৫৪:০১
সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল রিসোর্টের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৯৬ লাখ ২৭ হাজার টাকার।
১৬ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, রূপালী ব্যাংক, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, অলিম্পিক এক্সেসরিজ, ইস্টার্ন হাউজিং, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













