মন্ত্রী সভায় ডিএসইর তিন সদস্য
সানবিডি২৪ আপডেট: ২০২৪-০১-১০ ২৩:৪৮:৩৮
আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছে সরকারের নতুন মন্ত্রিসভা। শপথ নিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে বুধবার (১০ জানুয়ারি) ফোন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন সভা সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রী মন্ত্রিসভায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের তিন জন সদস্য রয়েছে। এর মধ্যে দুই জন পূর্ণ মন্ত্রী ও এক জন প্রতি মন্ত্রী রয়েছে। মন্ত্রী দুই জন হলেন-এআরসি সিকিউরিটিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান ও এইচআর সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সাবের হোসেন চৌধুরী। আর প্রতি মন্ত্রী হলেন মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আহসানুল ইসলাম।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিএসইর ১৪ সদস্য এমপি হয়েছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













