বাজার মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-১৩ ১১:২১:২০


বিদায়ী সপ্তাহে সূচকের  উত্থানে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে ৫ হাজার ১১৯ কোটি ০৬ লাখ টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৮১ হাজার ৭৯ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৬ হাজার ১৯৮ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৫ হাজার ১১৯ কোটি ০৬ লাখ টাকা বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৯৭ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬০০ কোটি ৫৮ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ২ হাজার ১১৭ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮০ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০০ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস