লেনদেনের শীর্ষে সী পার্ল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৪-০১-১৪ ১৫:১২:৪০


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৩ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।  লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ৬ লাখ ৩০ হাজার টাকার।

৩০ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়াম, দেশবন্ধু পলিমার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস