জনবল নিয়োগ দিবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন করতে পারবেন যারা
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৮ ১১:২৬:১১
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির করপোরেট, এসএমই অ্যান্ড রিটেইল সিআরএম (জেও-এসইও) বিভাগ ক্রেডিট অ্যানালিস্ট পদে একাধিক লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৫ মার্চ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৪
প্রতিষ্ঠানের নাম:
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
চাকরির ধরন:
বেসরকারি চাকরি
পদের নাম: ক্রেডিট অ্যানালিস্ট
বিভাগ: করপোরেট, এসএমই অ্যান্ড রিটেইল সিআরএম (জেও-এসইও)
প্রকাশের তারিখ:
০৬ ফেব্রুয়ারি ২০২৪
পদ ও লোকবল:
নির্ধারিত নয়
আবেদন করার মাধ্যম:
অনলাইন
আবেদন শুরুর তারিখ:
০৬ ফেব্রুয়ারি ২০২৪
আবেদনের শেষ তারিখ:
০৫ মার্চ ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট
https://www.bgcb.com.bd/
আবেদন করার লিংক:
অফিশিয়াল নোটিশের নিচে
অন্যান্য যোগ্যতা: ব্যাংক ব্যবস্থাপনা, ক্রেডিট ঝুঁকি বিশ্লেষণ এবং ব্যাংকের ক্রেডিট নীতি নির্দেশিকা মেনে প্রশাসনিক ভালো জ্ঞান। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে লিংক ওপেন করুন: https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1226489&fcatId=-1&ln=1
আবেদনের শেষ সময়: ০৫ মার্চ ২০২৪
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











