ইবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ: ২০১৬-০৮-১৫ ১৮:১৫:৫৮
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বিভিন্ন্ কর্মসুচির মাধ্যমে এ জাতীয় শোক দিবস পালন করেছে বিশ্ববিদ্যলয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, ছাত্রলীগ, আবাসিক হল সহ বিভিন্ন সংগঠন।
বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদল্যয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনির্মিত করেন প্রোভিসি প্রফেসর ড.শাহিনুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল গুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পরে প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি শোকর্যালী বের হয়।
র্যালীতে বঙ্গবন্ধু পরিষদ ও শাপলা ফোরাম, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী, ছাত্রলীগ, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন অংশ গ্রহন করেন। র্যালীটি বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পরে বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া বেলা সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বঙ্গবন্ধুর উপর চিত্রকর্ম প্রদর্শর্নী হয়।
এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও গরীব দুস্থদের মাঝে খাবার বিতরন করে বঙ্গবন্ধু পরিষদের দুই গ্রুপ।
বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করেন। প্রফেসর ড. সাইদুর রহমানের উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাপলা ফোরামের সভাপতি প্রফেসর ড. মাহবুুবুল আরেফীন, বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদরন সম্পাদক প্রফেসর ড. মিজানুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারন সম্পাদক প্রফেসর ড. রুহুল কুদ্দুস মোহাম্মদ সালেহ, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড,আবুল হাসান চৌধুরী, প্রফেসর ড.রেজাউল করিম ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সাধারন সম্পাদক অমিত কুমার দাস সহ প্রমুখ।
অপরদিকে সকাল সড়ে ১১ টায় মমতাজ ভবনে বঙ্গবন্ধু পরিষদের অপর অংশের আহবায়ক প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রফেসর ড.মিয়া রাশেদুজ্জামানের উপস্থপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের অপর অংশের যুগ্ন আহবায়ক প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. সেলিম তোহা, প্রফেসর ড. কামাল উদ্দীন, ছাত্রলীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজু, জুয়েল রানা হালিম সহ প্রমুখ।
সানবিডি/ঢাকা/তারিকুল/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













