শোক দিবস উপলক্ষ্যে ইবিতে আলোচনা সভা

প্রকাশ: ২০১৬-০৮-১৬ ১৮:৩৫:৫৯


iu20151024070748সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার ইসলমী বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর সেেড় ১২ টায় বিশ্ববিদ্যলয়ের কেন্দ্রীয মিলনায়তনে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি উকিল উদ্দিনের উপস্থাপনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি তোবারক হোসেন বাদল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আব্দুল হাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. .শাহিনুর রহমান। এ ছাড়া উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এস এম আব্দুল লতিফ, বঙ্গবন্ধু পরিষদের একাংশের যুগ্ন আহবায়ক প্রফেসর ড. মামুনুর রহমান, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “যারা স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তাঁকে হত্যার মাধ্যমে বাঙ্গালী জাতীয়তাবাদকে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তার ব্যার্থ হয়েছে। বঙ্গবন্ধু কন্য দেশ রত্ন প্রধানন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

সানবিডি/ঢাকা/তারিকুল/আহো