জাবি সাংবাদিক সমিতির অ্যালামনাই সভা শুক্রবার
প্রকাশ: ২০১৬-০৮-১৬ ১৮:৪৩:০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) পূর্ণাঙ্গ অ্যালমনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে।
সভাটি আগামী ১৯ আগস্ট (শুক্রবার) বিকেল ৪টায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সোবহানবাগ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।
সভার আহ্বায়ক ও জাবিসাসের ১৯৮৬-৮৭ সেশনের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম জানান, সমিতির প্রাক্তন সদস্যদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য এ সভার আয়োজন করা হয়েছে। সভায় জাবিসাসের সকল সাবেক সদস্যদের অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রয়োজনে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কাজী জাকির হোসেন (০১৭১২-১২৩৭৭৫) অথবা জাবি সাংবাদিক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক মওদুদ আহম্মেদ সুজনের (০১৭৮২-৬৯৮৪৮৪) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, জাবিসাস ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠিত দেশের প্রথম ক্যাম্পাস সাংবাদিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













