উত্তরায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন
আপডেট: ২০১৬-০৮-১৭ ১৫:৪৩:৪৭
রাজধানীর উত্তরায় সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানবন্ধন করেছে প্রাইভেট স্কুল ওয়েলফেয়ার এসোসিয়েশন। মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিট থেকে শুরু হয় মানববন্ধনটি। উত্তরা হাউজ বিল্ডিং থেকে শুরু করে খিলক্ষেত পর্যন্ত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে জঙ্গীবাদ বিরোধী ব্যানার ফ্যাষ্টুন নিয়ে দাড়িয়ে থাকে।
উত্তরার বিভিন্ন নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠান। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রাইভেট স্কুর ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোহসিন মিঞা, মহাসচিব আহম্মেদ আলী, সিনিয়র সহ-সভাপতি এস.এম. মোজাম্মেল হক, সহ-সাংগঠনিক সচিব মোঃ জাহিদুর রহমান।
মানবন্ধনে আরো অংশ নেয় আল ফালাহ্ মডেল স্কুল, হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল, সান ফ্লোওয়ার মডেল স্কুল, বেবীল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুল, ফায়দাবাদ মডেল স্কুল, হাজী স্কুল এন্ড কলেজ, চাইল্ড কেয়ার মডেল একাডেমী, মাষ্টার হাফিজ উদ্দিন প্রি-ক্যাডেট স্কুল, উত্তরা কলেজিয়েট স্কুল, দি চাইল্ড ল্যাবরেটরী স্কুল, চাইল্ড কেয়ার ইন্টারন্যাশনাল স্কুল, রেনেসা পাবলিক হাইস্কুল, কাওলার মডেল একাডেমী, প্রাইম মডেল একাডেমীসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান।
আগত শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে লাইনে দাড়িয়ে জঙ্গী ও সন্ত্রাসবাদকে না বলুন। পরে দুপুর ১২:৩০ মিনিটে মাবনবন্ধন সমাপ্ত হয়।
সানবিডি/ঢাকা/মাসুম/এসএস/






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













