সিরিজ বোমা হামলার প্রতিবাদে ইবি ছাত্রলীগের কালো পতাকা মিছিল

প্রকাশ: ২০১৬-০৮-১৭ ১৮:১৫:০৭


iu20151024070748২০০৫ সালের ১৭ আগস্ট ৬৪ টি জেলায় একেযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১১ টায় ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে সিরিজ বোমা হামলায় প্রতিবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্ধারিত নির্দেশ অনুযায়ী কালো পতাকা মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যলয় শাখা সভাপতি সাইফুল ইসলাম। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় টেন্টে এসে শেষ হয়।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক অমিত কুমার দাস, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আনিচুর রহমান আনিচ, মুক্তিযুদ্ধ বিষায়ক সম্পাদক আব্দুর রহিমসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সানবিডি/ঢাকা/তারিকুল/আহো