বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজে ৯৭ শতাংশ পাশ

প্রকাশ: ২০১৬-০৮-১৮ ১৯:৫৯:৫৪


রাবি২০১৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজে ৯৭শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৬৭ জন। এ বছর কলেজ থেকে মোট ২৬৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় ও ২৫৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়।

এদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন, বাণিজ্যে ১২ জন ও মানবিক বিভাগ থেকে ৬ জন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজ কতৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত বছরের তুলনায় এবছর পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে পাশের হার ছিল ৯৪ ও জিপিএ- ৫ পেয়েছিল ৪২ জন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহা. আলী আহসান বলেন, রাজশাহীসহ সব বোর্ডের পাসের হারের তুলনায় আমাদের পাসের হার অনেক ভালো। শিক্ষার্থীদের এই ফলাফলে আমি অত্যন্ত খুশি। আর যে ১৫ জন শিক্ষার্থী পাশ করতে পারেনি তাদের অনেকেই দু-একটি পরীক্ষায় অংশ গ্রহণ করার পর অসুস্থ্য হয়ে পড়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এজন্য তারা ফেল করেছে।

সানবিডি/ঢাকা/হৃদয়/আহো