সানবিডি অফিস ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট: ২০২৪-০৬-১২ ২০:০০:০৩


রাজধানীর পল্টনের বক্সকালভার্ট রোডের বহুতল বিশিষ্ট ফায়েনাজ টাওয়ারের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (১২ জুন) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার। তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ৫৮ মিনিটে। এরপর আগুনের তীব্রতা বেশি থাকায় পরবর্তীতে আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়। ১৫তলা ভবনের পাঁচ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ওই ভবনে হঠাৎ কালো ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

 

এসকেএস