ঢাকার পান্থপথে ৮০ কোটি টাকার খাস জমি উদ্ধার

আপডেট: ২০২৪-০৬-১৩ ১৭:১৫:৩৫


রাজধানীর ঢাকার মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর আওতাধীন শুক্রাবাদ মৌজায় পান্থপথ সড়কে ৮০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

মোহাম্মদপুর রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এ অভিযান পরিচালনা করেন । এসময় মহানগরীর অন্যান্য রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারগণ (ভূমি) উপস্থিত ছিলেন।

অভিযানের সময় অবৈধভাবে গড়ে ওঠা হোটেল ওলিও ইন্টারন্যাশনাল এর দখলে থাকা শুক্রাবাদ মৌজার এস.এ, আর.এস ও সিটি ১ নং খতিয়ানের ০.০৮৭৪ একর ভূমিতে ০৪ তলা স্হাপনাসহ সরকারের দখল পুনরুদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ সম্পত্তির মূল্য স্হাপনাসহ প্রায় ৮০ কোটি টাকা।

বিএইচ