সংসদের বিরোধীদলীয় নেতা-উপনেতাকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-১৩ ১৯:৩১:৪৪


সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব শামসুল ইসলামের কাছে এবং বিরোধী দলীয় উপনেতার একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের কাছে ঈদ শুভেচ্ছার কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু।

এ ছাড়া সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর গুলশানের বাসভবনে তাঁর কাছেও ঈদের কার্ড পৌঁছে দেন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২।

এম জি