জাতির পিতার প্রতিকৃতিতে সেনাপ্রধানের পুষ্পস্তবক অর্পণ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২১ ১৬:০৪:৪৪
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শুক্রবার (২১ জুন) দুপুরে সেনাবাহিনী প্রধান ধানমন্ডি ৩২ নং রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরবর্তীতে সেনাবাহিনী প্রধান, জাতির পিতা এবং তার পরিবারের সদস্যগণসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য অন্যান্য পদবীর সেনাসদস্যরা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














