লেনদেনের শীর্ষে লিন্ডে বাংলাদেশ

সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৬-২৪ ১৫:৩১:১৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৩ কোটি ১৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সী পার্ল হোটেলের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৪ লাখ ৪৮ হাজার টাকার।

১১ কোটি ৭৩ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ইউনিলিভার কনজ্যুমার, লাভেলো আইসক্রিম এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

 

এসকেএস