‘পণ্য উৎপাদন-বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতা দিতে প্রস্তুত চীন’

আপডেট: ২০২৪-০৬-২৪ ১৮:১০:৩৬


চীনের কম্যুনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও বলেছেন, বাংলাদেশে পণ্য উৎপাদন, বিনিয়োগ বৃদ্ধি ও অবকাঠামো নির্মাণে আরও সহযোগিতা দিতে প্রস্তুত চীন।

সোমবার (২৪ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে লিউ জিয়ানচাও সাক্ষা‍ৎ করেন। সাক্ষাৎশেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এছাড়া লিউ জিয়ানচাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন সফরে স্বাগত জানান।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে রপ্তানি বৃদ্ধি, ওষুধ, সিরামিক, চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্র প্রসার, চীনের বিনিয়োগ বৃদ্ধি ও অবকাঠামো নির্মাণ সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনে চীনের কার্যকর ভূমিকা বৃদ্ধির জন্য আহবান জানানো হয়েছে।

এ সাক্ষা‍ৎকালে বাংলাদেশে নিযুক্ত  চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ