জীবনাচারে শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৬-২৭ ১৬:১৫:০৬
জীবনাচারে শুদ্ধাচার চর্চার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইনটিগ্রিটিতে বাংলাদেশ পুলিশ শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম।
শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা সকলের কাছে অনুকরণীয় হবেন, যাতে আপনাদের দেখে অন্যরা অনুপ্রাণিত হয়।
শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ১৮৩ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














