ডিআরইউ’র সদস্য ফরম বিতরণ ৩০ জুলাই পর্যন্ত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-০২ ১৫:২২:৪৭
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ শুরু হয়েছে ১০ মার্চ থেকে। সদস্য ফরম সংগ্রহ করা যাবে ৩০ জুলাই পর্যন্ত। এবার প্রতি ফরমের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা।
মঙ্গলবার (২ জুলাই) ডিআরইউ’র সাংগঠনিক সম্পাদক ও বাছাই কমিটির আহবায়ক খালিদ সাইফুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
এতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ শুরু হয়েছে ১০ মার্চ থেকে। এবার প্রতি ফরমের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। ফরম ক্রয় ও জমা দেয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩০ জুলাই পর্যন্ত। সদস্য হতে ইচ্ছুক রিপোর্টারদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম ক্রয় ও জমা দেওয়ার আহবান জানানো হলো।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














