আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৭-১৫ ২১:২৭:১০


দেশের আট জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩:৩০ টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়- যশোর, কুষ্টিয়া, খুলনা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, দক্ষিণ বা পূর্ব-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আট জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

বিএইচ